সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারত সীমান্তে নতুন করে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে পাকিস্তান | চ্যানেল খুলনা

ভারত সীমান্তে নতুন করে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃকাশ্মীর সীমান্তে কমান্ডোর পর এবার বিপুলসংখ্যক সেনাবাহিনী মোতায়েন করেছে পাকিস্তান। এমন তথ্য গোয়েন্দাসূত্রে পেয়ে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত।সেনাবাহিনীর বরাত দিয়ে বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম বলছে, নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এক ব্রিগেডের সমান প্রায় ২ হাজার পাক সেনা মোতায়েন করেছে ইসলামাবাদ।দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভারত সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর থেকে সীমান্তে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে পাকিস্তান।

গণমাধ্যমটির দাবি, সেনা মোতায়েনের পাশাপাশি ১০০ এসএসজি কমান্ডো মোতায়েন করেছে ইসলামাবাদ।ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা দাবি করে, ইসলামাবাদ থেকে সম্প্রতি প্রায় ২০০০ সেনা জওয়ান মোতায়েন করা হয়েছে পাক কাশ্মীর সীমান্তে।নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে বাগ ও কোটি সেক্টরে তারা ঘাঁটি গেঁড়েছে।এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে আক্রমণাত্মক মেজাজে তাদের মোতায়েন করা হয়নি। তবে ভারতীয় সেনার পক্ষ থেকে তীক্ষ্ণ নজর রাখা হয়েছে তাদের গতিবিধির ওপর।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।