সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারত থেকে অনুপ্রবেশের সময় ১২ জনকে আটক | চ্যানেল খুলনা

ভারত থেকে অনুপ্রবেশের সময় ১২ জনকে আটক

চ্যানেল খুলনা ডেস্কঃভারত থেকে অবৈধভাবে প্রবেশের দায়ে ঝিনাইদহের মহেশপুরে নারী-পুরুষ ও শিশুসহ মোট ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার লেবুতলা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।

ঝিনাইদহ-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর কামরুল হাসান জানান, সীমান্তে পাসপোর্ট বিহীন অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবির বিশেষ টহল দল সীমান্তের জুলুলী বিওপির লেবুতলা মাঠ এলাকা থেকে ১২ জনকে আটক করে। তাদেরকে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলার পর মহেশপুর থানায় সোপর্দ করা হবে।

আটককৃতরা জানান, তারা জনপ্রতি ৩ হাজার টাকা করে দিয়ে ভারত থেকে দালালের মাধ্যমে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এসেছেন। পরে এপারের দালালরা সহযোগিতা করলেও বিজিবি তাদের আটক করেছে।

ভারতে জাতীয় নাগরিক পুঞ্জি (এনআরসি) ঘোষণার পর নভেম্বর মাস থেকে আজ (সোমবার) পর্যন্ত এ নিয়ে মোট ৩২১ জনকে আটক করল বিজিবি।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।