সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভান্ডারিয়ায় ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক | চ্যানেল খুলনা

ভান্ডারিয়ায় ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের ভান্ডারিয়ায় আল আমীন (৩২) ও ইউনুস বেপারি (২২) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে ভান্ডারিয়া লঞ্চঘাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের সঙ্গে বহনকৃত দুইটি ব্যাগ তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃত মাদক কারবারি আল আমীন কুমিল্লার চান্দিনার নলকুনি গ্রামের মৃত বজলুর রহমান এর ছেলে ও ইউনুস বেপারি পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠির) সুটিয়াকাঠি গ্রামের মৃত শাহ আলম বেপারির ছেলে । থানা সূত্রে জানাগেছে, আটককৃত দুই মাদক কারিবারি ঢাকা-ভান্ডারিয়া নৌরুটের এমভি মহারাজ-৭ লঞ্চে ঢাকা ধেকে আজ শনিবার সকালে ভান্ডারিয়া ঘাটে নামে। এসময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে তল্লাশী চালায়। এসময় দুইটি ট্রাভেল ব্যাগে রক্ষিত চার কেজি উদ্ধার করে।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুমুর রহমান বিশ্বাস ঘটনা নিশ্চিত করে জানান, আটককৃত দুই ব্যাক্তি পেশাদার মাদক কারবারি। গোপন সংবাদে তাদের লঞ্চঘাটে আটকের পর তাদের বহনকৃত দুই ব্যাগে মোট চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে ভান্ডারিয়া থানায় একটি মালা দায়েরের প্রস্তুতি চলছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।