সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪’ পেলেন কুয়েটের ৩১ জন শিক্ষক | চ্যানেল খুলনা

ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪’ পেলেন কুয়েটের ৩১ জন শিক্ষক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ৩১ জন শিক্ষক ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪’ লাভ করেছেন। ২০২৪ সালে উচ্চমানের (হাই ইমপ্যাক্ট) আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট অনুষদের এক্সপার্ট প্যানেল কর্তৃক যাচাই-বাছাই শেষে উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির (সিএএসআর) সুপারিশক্রমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের মাঝে এ অ্যাওয়ার্ড প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুর রফিক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুর রকিব মোহাম্মদ জালাল উদ্দিন জামালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই দপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, “গবেষণাই একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ। একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত মান নির্ধারিত হয় তার গবেষণার গুণগত মান, উদ্ভাবনী সক্ষমতা এবং জ্ঞান সৃষ্টির ধারাবাহিকতার মাধ্যমে। উচ্চমানের আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বিশ্ববিদ্যালয় ও দেশের জন্যও গৌরবের বিষয়।”

তিনি আরও বলেন, “বর্তমান বিশ্বে টেকসই উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে গবেষণার বিকল্প নেই। আমাদের শিক্ষকদের উচিত গবেষণাকে আরও বাস্তবমুখী, সময়োপযোগী এবং শিল্প-সমাজের প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ করা। এছাড়া শিক্ষকগণকে গবেষণা পেপার প্রকাশনার সাথে সাথে প্যাটেন্ট তৈরির প্রতি গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, শিক্ষার্থীদেরও গবেষণায় সম্পৃক্ত করতে হবে, যাতে তারা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে পারে।”

তিনি গবেষণার অনুকূল পরিবেশ সৃষ্টিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন,
“কুয়েটে গবেষণার পরিধি ও মান উন্নয়নে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। এ ধরনের স্বীকৃতি শিক্ষকদের আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে।”

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী হামিদুল বারী, প্রফেসর ড. মো. রাফিজুল ইসলাম, প্রফেসর ড. মো. খালেকুজ্জামান; বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান সবুজ, সহকারী অধ্যাপক আয়ন সাহা ও প্রভাষক শুভ দীপ দত্ত; আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের সহকারী অধ্যাপক সৌমিত্র কুমার সরকার ও মাফরিদ হায়দার; গণিত বিভাগের প্রফেসর ড. মো. হাসানুজ্জামান ও সহযোগী অধ্যাপক আশীষ বর্মন; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক ড. আনজুম তাসনুভা।

এছাড়া ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, প্রফেসর ড. মো. তাওয়াবুর রহমান, সহযোগী অধ্যাপক ড. আবু সাঈদ মো. জান্নাতুল ইসলাম ও সহকারী অধ্যাপক আরেফিন আহমেদ শুভ; ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মনির হোসেন, প্রফেসর ড. শেখ মো. রবিউল ইসলাম ও সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান মাসুক; ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সাইদুজ্জামান, সহকারী অধ্যাপক আসিফ হোসেন ও প্রভাষক মো. ইমরান সরকার।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. আরিফুজ্জামান, প্রফেসর ড. মো. আশরাফুল ইসলাম ও প্রফেসর ড. দীপায়ন মন্ডল; ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক পলাশ সাহা, সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন ও সহকারী অধ্যাপক রিদওয়ান মোস্তফা; লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. আবুল হাসেম ও প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দিন; টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আলবেরুনী আজিজ এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক প্রিয় নাথ রায় এ অ্যাওয়ার্ড লাভ করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, হল প্রভোস্ট এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

টিকটক করা শিক্ষার্থীদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ও ৩ দিন অফলাইনে ক্লাস

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।