সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভবন মালিকদের সাথে কেডিএ’র চেয়ারম্যানের মত বিনিময় সভা ও অনুমদিত নকশা বিতরণ | চ্যানেল খুলনা

ভবন মালিকদের সাথে কেডিএ’র চেয়ারম্যানের মত বিনিময় সভা ও অনুমদিত নকশা বিতরণ

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)’র চেয়ারম্যানের সাথে অনুমদিত ভবনের নকশা গ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম (এএফডব্লিউসি, পিএসসি) ৭২ জন ভবন মালিকের মাঝে অনুমদিত নকশা বিতরণ করেন। সোমবার বেলা ১১টায় কেডিএ’র মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম (এএফডব্লিউসি, পিএসসি)।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)’র সদস্য (পরিকল্পনা ও নিয়ন্ত্রণ) শবনম সাবা, সদস্য (এষ্টেট) বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও সদস্য (উন্নয়ন) জামাল উদ্দীন বাচ্চুসহ কেডিএ’র কর্মকর্তা-কর্মচারি ও নগরীর বিভিন্ন প্রান্তের ৭২জন ভবন মালিক। মত বিনিময় সভা শেষে কেডিএ’র চেয়ারম্যান ভবন মালিকদের মাঝে অনুমোদিত নকশা বিতরণ করেন।

মত বিনিময় সভায় কেডিএ’র চেয়ারম্যান বলেন, দেশের বিদ্যামান আইন অনুযায়ী প্রতিটি ভবন করতে হলে কেডিএ’র নকশা নেয়া বাধ্য-বাধকতা রয়েছে। নকশার বাইওে গিয়ে ভবন করার কোন এখতিয়ার ভবন মালিকের নেই। নিয়ম না মেনে ভবন করলে ধর্মীয় দিক থেকেও এটি অন্যায়। অন্যায় করলে শ্রস্টা তার বিচার করবে। ধর্মীয় দিক থেকেও কোন ভবন মালিক নকশা ছাড়া ভবন করতে পারেন না। এ জন্য নিয়ম মেনে ভবন করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

পাইকগাছায় নদীর তীর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার ​

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।