সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ব্লাকমেইল করে বছরব্যাপী ধর্ষণের অভিযোগে তেরখাদায় যুবক গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ব্লাকমেইল করে বছরব্যাপী ধর্ষণের অভিযোগে তেরখাদায় যুবক গ্রেপ্তার

তেরখাদায় ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে ধর্ষককে গ্রেপ্তার করে মঙ্গলবার (১১ মার্চ) তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। তেরখাদা উপজেলার কুমিরডাঙ্গা গ্রামে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের ভিডিও ধারণ করে ব্লাকমেইল করে বছরজুড়ে ধর্ষণের অভিযোগ মফিজ শেখের বিরুদ্ধে।

সে তেরখাদার হাড়িখালী মো. নজরুল শেখের ছেলে। তার বিরুদ্ধে মাদকের কয়েকটি মামলা রয়েছে।

এ ব্যাপারে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, আসামি মফিজ শেখ (৪০) বাদিনীকে গত অনুমান এক বছর পূর্বে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং কৌশলে মোবাইলে ভিডিও করে বাদিনীকে ভয় দেখাইয়া প্রতিনিয়ত ধর্ষণ করতে থাকে। সর্বশেষ গত ২৯ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে আসামি তেরখাদার কুমিরডাঙ্গা গ্রামস্থ বাদীর বসত বাড়ির শয়নকক্ষে ঢুকে শারিরিক মেলামেশার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার হুমকি দিয়ে বাদিনী আবারও জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনায় গৃহবধূ (৩১) বাদী হয়ে সোমবার দিবাগত রাতে তেরখাদা থানায় মামলা দায়ের করেন (যার নং ০৫, ১০-০৩-২০২৫ইং)।

সোমবার দিবাগত রাতে তেরখাদার হাড়িখালী এলাকায় নিজ বাড়ী থেকে মফিজ শেখকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।