সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ব্যাংকের ১০ কোটি টাকা আত্মসাত, খুলনায় লস্কর গ্রুপের এমডি গ্রেফতার | চ্যানেল খুলনা

ব্যাংকের ১০ কোটি টাকা আত্মসাত, খুলনায় লস্কর গ্রুপের এমডি গ্রেফতার

চ্যানেল খুলনা ডেস্কঃপ্রিমিয়ার ব্যাংকের ১০ কোটি ২৪ লাখ ৫৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে লস্কর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জুনায়েদ হোসেন লস্করকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।এর আগে গত ১৯ আগস্ট জুনায়েদ হোসেন লস্করকে আসামি করে মামলা করে দুদকের সহকারী পরিচালক মোশাররফ হোসেন। আটক জুনায়েদ হোসেন সাতক্ষীরার কাটিয়া লস্করপাড়া এলাকার মৃত শাহাদাত হোসেন লস্করের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের খুলনা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নীল কমল পাল জানান, ২০০৪ সালের ২৭ জানুয়ারি থেকে ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জুনায়েদ হোসেন লস্করের মালিকানাধীন প্রতিষ্ঠান লস্কর ট্রেডার্সের নামে প্রিমিয়ার ব্যাংক থেকে ৪ কোটি ৯৭ লাখ টাকা ঋণ নেন। ২০১৭ সালের ১৮ নভেম্বর পর্যন্ত সেই ঋণ সুদাসলে ১০ কোটি ২৪ লাখে দাড়িয়েছে। এই পুরো টাকাই তিনি আত্মসাত করেছেন। এ বিষয়ে মামলা হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, লস্কর গ্রুপের এসপি গোল্ডেন লাইন নামের পরিবহন রয়েছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।