সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বোনকে নিয়ে বনানী কবরস্থানে স্বজনদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

বোনকে নিয়ে বনানী কবরস্থানে স্বজনদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বনানী কবরস্থানে স্বজনদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।
পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন আজ বুধবার (০৪ মে) সকালে বনানী কবরস্থানে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। সেখানে পরিবারের সদস্যদের কবর জিয়ারত ও দোয়া করেন তারা। পরে স্বজনদের কবরে ফুলের পাঁপড়ি ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল বিপথগামী কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে নিহত হন বাংলাদেশের স্থপতি ও তখনকার রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ওই দিনে ঘাতকদের হাতে নির্মমভাবে আরও খুন হন বঙ্গবন্ধুর পরিবারের ১৮ সদস্য। সেই তালিকায় রয়েছেন জাতির পিতার সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল এবং বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরসহ আরও কয়েকজন।
তবে বিদেশে অবস্থান করায় বেঁচে যান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়কের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় দাফন করা হয়। আর পরিবারের অন্য সদস্যদের ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়।

https://channelkhulna.tv/

প্রধানমন্ত্রী কর্নার আরও সংবাদ

জ্বালানি মজুত ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই : প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।