সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বেবি বাম্প ফটোশুটে আলোড়ন তুললেন জান্নাতুল পিয়া | চ্যানেল খুলনা

বেবি বাম্প ফটোশুটে আলোড়ন তুললেন জান্নাতুল পিয়া

মাতৃত্ব নিয়ে দারুণ উচ্ছ্বসিত মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা জান্নাতুল ফেরদৌস পিয়া। প্রথমবারের মতো তিনি মা হতে যাচ্ছেন – দু’মাস আগে এমন ঘোষণার পর থেকে তার ইনস্টাগ্রাম জুড়ে রয়েছে মাতৃত্ব উদযাপনের ছাপ।

এতদিন একের পর এক বেবি বাম্প ছবি অনুসারীদের সঙ্গে শেয়ার করেছেন পিয়া। এবার তিনি ফটোশ্যুটেও অংশ নিলেন।

জানা যায়, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ ফটোশ্যুট করেন ২৯ বছর বয়সী এ অভিনেত্রী-আইনজীবী। সেই ভিডিও তিনি ইনস্টাগ্রামেও শেয়ার করেন।

ভিডিওর ক্যাপশনে পিয়া লেখেন, ‘মা হতে যাওয়ার এ যাত্রা খুব সাহসী একটি ব্যাপার। এ সময় মায়ের শরীর রূপান্তরিত হয়। আর পৃথিবীতে নতুন একটি জীবন আনার মতো বিস্ময়কর ঘটনা ঘটাতে তার একজন যোদ্ধার মতোই মানসিকতা তৈরি হয়। তাকে অবশ্যই উদযাপন করা উচিত। মাথা উঁচু করে তার শারীরিক পরিবর্তন নিয়ে গর্ব করা উচিত। ’

২০১৪ সালে ফারুক হাসান সামীরের সঙ্গে ঘর বাঁধেন পিয়া। প্রথমবার তাদের সংসারে নতুন অতিথি আসছে।

২০০৭ সালে সুন্দরী মিস বাংলাদেশ হিসেবে আলো ঝলমলে জগতে আবির্ভূত হন জান্নাতুল পিয়া। এরপর মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়। নাটক, সিনেমা ও বিজ্ঞাপনসহ ওয়েব কনটেন্টেও তাকে কাজ করতে দেখা গেছে।

২০১২ সালে রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার মধ্য দিয়ে চিত্রজগতে তার আগমন ঘটে। এরপর আরও কিছু সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বেশ কয়েকটি আসরে তাকে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন তিনি।

জান্নাতুল পিয়া অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘চোরাবালি’ (২০১২), ‘দ্য স্টোরি অব সামারা’ (২০১৫), ‘গ্যাংস্টার রিটার্নস’ (২০১৫), ‘প্রবাসীর প্রেম’ (২০১৫), ‘ছিটমহল’ (২০১৬), ‘প্রেম কি বুঝিনি’ (২০১৭)।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।