সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোলে ভুয়া সিআইডি আটক | চ্যানেল খুলনা

বেনাপোলে ভুয়া সিআইডি আটক

বেনাপোল ইমিগ্রেশন এলাকায় মনির হোসেন নামে এক ভূয়া সিআইডিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে চেকপোস্ট কাস্টমসের সহায়তায় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার সঠিক পরিচয় জানতে পারে পুলিশ। সে সাতক্ষীরা সদর থানার কাঠিয়া এলাকার দেব প্রসাদ মিত্রের ছেলে রিন্টু মিত্র ।
ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান,আটক মনির হোসেন ইমিগ্রেশন এলাকায় এসে কাস্টমস অফিসার এর টেবিলে জনৈক বাংলাদেশি আগমন এর সময় তাকে ধমকের সাথে জিজ্ঞাসা করে যে কাস্টমস অফিসার কত টাকা নিয়েছে আপনার কাছ থেকে। তাৎক্ষণিক কাস্টমস অফিসার ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে সে সিআইডি কর্মকর্তা বলে পরিচয় দেয় । কাস্টমস কর্মকর্তা এআরও সাইফুল ইসলামের সন্দেহ হলে তার পরিচয় পত্র দেখতে চায়। তখন যে পরিচয় পত্র বের করে দেন সেটা ইমিগ্রেশন পুলিশের কাছে নিয়ে গেলে ভুয়া বলে শনাক্ত হয়। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার সঠিক নাম রিন্টু মিত্র (৪৫), পিতা মৃত দেবপ্রসাদ মিত্র, গ্রাম- কাঠিয়া সদর, সাতক্ষীরা বলে জানান । ওই ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।