সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোল সীমান্তে ৮ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক | চ্যানেল খুলনা

বেনাপোল সীমান্তে ৮ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধিঃ ভারতে পাচার কালে যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৮ পিস স্বর্ণেরবারসহ রবিউল ইসলাম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৩ নভেম্বর) সকাল ৮ টায় বেনাপোল সীমান্তের আমড়াখালী চেকপোস্ট থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক রবিউল যশোর আরএন রোড এলাকার মনির উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবরে জানা যায় বেনাপোল সীমান্ত পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে সন্দেহ ভাজন ওই যুবক যশোর থেকে বেনাপোলে মাহেন্দ্র যোগে বেনাপোল সীমান্তে আসার সময় আমড়াখালী বিজিবি চেকপোষ্ট থেকে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী করে প্যান্টের বেল্টের মধ্যে অভিনব কায়দায় রাখা ৮ পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়।

আমড়াখালী বিজিবি চেকপোষ্টের হাবিলদার শফিউদ্দীন জানান, আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। #

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।