সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোল সীমান্তে ১৮ পিস স্বর্ণেরবারসহ ২ পাচারকারী আটক | চ্যানেল খুলনা

বেনাপোল সীমান্তে ১৮ পিস স্বর্ণেরবারসহ ২ পাচারকারী আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ১৮পিচ স্বর্নেরবারসহ ২ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩১ জুলাই) বিকাল ৪টার দিকে সীমান্তের দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ভারতে পাচারের সময় ২ পাচারকারীকে স্বর্নসহ হাতে নাতে আটক করা হয়। আটকরা হলো- বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে মিলন হোসেন (৩৬) এবং একই থানার বোয়ালিয়া গ্রামের মিকাইল ইসলামের ছেলে শাহজামাল (২৫)।
খুলনা-২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপনে খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুজন স্বর্ন পাচারকারীকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে আটককৃতদের অগ্রভুলাট ক্যাম্পে নিয়ে একজনে জুতার মধ্যে অপরজনের পায়ের এংলেট মোজায় মোড়ানো অবস্থায় দুই কেজি একশ’ গ্রাম ওজনের ১৮ পিচ স্বর্নেরবার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ টাকা। জব্দ করা স্বর্নের বারগুলো শার্শা থানার মাধ্যমে যশোর কাস্টম্সের ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।