সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোল সীমান্ত থেকে অস্ত্র-গুলি ও ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি | চ্যানেল খুলনা

বেনাপোল সীমান্ত থেকে অস্ত্র-গুলি ও ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিনসহ ২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৫ জুলাই) ভোরে অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ফেন্সিডিল উদ্ধার করে সীমান্তের কায়বা বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মাদ তানভীর রহমান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কায়বা ক্যাম্পে কর্মরত নায়েব সুবেদার লিয়াকত আলীর নেতৃত্বে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে বিশেষ অস্ত্র ও চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। অভিযানের সময় দৌলতপুর গ্রামের রাস্তার পাশে কলাবাগানে একটি ব্যাগের মধ্য থেকে দুটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিনসহ ২৯ বোতল ফেন্সিডিল মালিকবিহীন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ম্যাগাজিন ও ফেন্সিডিল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

যশোরে অর্ধশতাধিক যাত্রীসহ চলন্ত বাসে আগুন

স্বাধীনতা দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান

সরকারি ছুটির মধ্যেই খোলা থাকবে বেনাপোল বন্দর

শার্শা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভারতে আটক ৭ বাংলাদেশীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।