সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বেতন বাড়লে কাজের মনোযোগও বাড়ে: আলিম দার | চ্যানেল খুলনা

বেতন বাড়লে কাজের মনোযোগও বাড়ে: আলিম দার

ক্রীড়া ডেস্কঃবেতন বাড়লে কাজের প্রতি আরও বেশি মনোযোগ বাড়ে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের আম্পায়ার আলিম দার।তিনি বলেন, বেতন বাড়লে কাজের প্রতি আরও বেশি মনোযোগ বাড়ে। আরও বেশি লোক পেশা হিসেবে আম্পায়ারিংকে বেছে নেয়ার আগ্রহ দেখাবে।
বুধবার পাকিস্তানের লাহোরে একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে এ সব কথা বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসির) এলিট প্যানেল আম্পায়ার আলিম দার।

গত ১৫ বছর ধরে আম্পায়ারিং করা আলিম দার আরও বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উচিত কমপক্ষে ২০ জন আম্পায়ারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় রাখা।ঘরোয়া ম্যাচের জন্য আম্পায়ারিং ফি বাড়িয়ে ১০ হাজার টাকা করার দাবি জানান আলিম দার।আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের আম্পায়ার স্টিভ বাকনারের সঙ্গে রেকর্ড ১২৮ টেস্ট ম্যাচে দায়িত্ব পালন করেছেন আলিম দার। ২০৬টি ওয়ানডে এবং ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারের ভূমিকা পালন করছেন পাকিস্তানের এ আম্পায়ার।

পাকিস্তানের প্রবীণ এই আম্পায়ার সাংবাদিকদের সঙ্গে আলাপে আরও বলেন, আমাকে ‘ফখর-ই-পাকিস্তান’ হিসেবে উপাধিতে সম্মানিত করা হলেও আমি একজন পাকিস্তানি হিসেবে বেশি গর্বিত। ২০০৩ সালের অক্টোবরে ঢাকায় বাংলাদেশ বনাম ইংল্যান্ড টেস্টে আম্পায়ার হিসেবে অভিষেক হয় আলিম দারের। ৫১ বছর বয়সী পাকিস্তানের এ আম্পায়ার ইতিমধ্যে তিন ফরম্যাটের ক্রিকেটে ৩৭৭ ম্যাচে দায়িত্ব পালন করেছেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।