সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিস্ফোরণে ধ্বংস কাশ্মীরে হামলায় ২ অভিযুক্তের বাড়ি | চ্যানেল খুলনা

বিস্ফোরণে ধ্বংস কাশ্মীরে হামলায় ২ অভিযুক্তের বাড়ি

কাশ্মীরের পাহেলগামে বন্দুক হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় অভিযুক্ত দুজনের বাড়ি বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে অনন্তনাগ জেলায় এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কাশ্মীরে এক বিস্ফোরণে লস্কর-ই-তৈয়বা (এলইটি)–এর আদিল হুসেন থোকার এবং আসিফ শেখের বাড়ি ধ্বংস হয়ে গেছে। তারা পাহেলগাম হামলায় জড়িত।

তারা জানান, ওই দুজনের বাড়ির ভেতরে রাখা বিস্ফোরকে বাড়িগুলো ধ্বংস হয়। এতে কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আদিল হুসেন থোকার পেহেলগাম হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত। আসিফ শেখও হামলার ষড়যন্ত্রে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত-শাসিত কাশ্মীরের একটি পর্যটন কেন্দ্র পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় এক নেপালি নাগরিকসহ ২৬ জন নিহত হন। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ এই দাবি তীব্রভাবে অস্বীকার করে এবং ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ হিসেবেও অভিহিত করেছে।

হামলার পরদিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত।

ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। ভারতীয়দের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধসহ বুধবার বেশ কয়েকটি পালটা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পালটাপালটি এসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে যা হয়তো সামরিক সংঘাতে গড়াতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ইরানে ৩০০টিরও বেশি চিকিৎসাকেন্দ্র এবং ৭৬০টি স্কুলে হামলা

ভারতগামী বিমানে আমেরিকার হামলা

নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা

ইরান যুদ্ধ থামাতে একজোট হচ্ছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

ইরান যুদ্ধের মধ্যে বেড়েছে ক্রিপ্টোকারেন্সির লেনদেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।