সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিসিবির পরিচালক শেখ সোহেলের পক্ষে ত্রাণ বিতরণ করলেন শেখ তন্ময় এমপি | চ্যানেল খুলনা

বিসিবির পরিচালক শেখ সোহেলের পক্ষে ত্রাণ বিতরণ করলেন শেখ তন্ময় এমপি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেলের পক্ষ থেকে খুলনায় অসহায় দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। শনিবার (০১ মে) বিকেলে নগরীর ২৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে করোনায় কর্মহীন অসহায় নিম্ন আয়ের আট শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় শেখ তন্ময় বলেন, এটা কোন মানবিক সহায়তা নয়, এটা আমাদের সবার কর্তব্য। মাননীয় প্রধানমন্ত্রী যেমন তার পিতার রাজনীতির বাহিরের মানবিক কর্মকান্ড ছিলো সেগুলো ধরে রেখেছেন। আমরা সেখান থেকে শিখেছি। বিসিবির পরিচালক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল চাচা ছোটবেলা থেকেই খুলনা নগরীর আনাচে কানাচে ঘুরে ঘুরে প্রতিটি শ্রেণির মানুষের সাথে মিশেছেন এবং এই সহায়তাগুলো করে এসেছেন। এই শহরে তিনি শুরু রাজনৈতিক ব্যক্তি নয়, ভালো মানুষ হিসেবে পরিচিত। আমরা তাকে ধন্যবাদ জানাই। আমরা তার পক্ষ থেকে আজকের এই মানবিক সহায়তা দিতে এসেছি। আগামীতেও এই কার্যক্রম চলমান থাকবে।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এস খালেদীন রশিদী সুকর্র্ণ, কেসিসি’র ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর শানু মোল্লা, ২৩নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক মাসুমুর উর রশিদ মাসুম, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মো: মাহমুদুল ইসলাম সুজনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। মানবিক সহায়তার মধ্যে চাল, ডাল, আলু, তেল, সেমাই, ছোলা, চিনিসহ নিত্য প্রয়োজনীর খাদ্য সামগ্রী দেয়া হয়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।