সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিশ্রামে থাকতে চান শেষ ম্যাচে তামিম-লিটন | চ্যানেল খুলনা

বিশ্রামে থাকতে চান শেষ ম্যাচে তামিম-লিটন

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ থেকে বিশ্রাম চেয়েছেন তামিম ইকবাল ও লিটন দাস। বিষয়টি বিসিবি সূত্র নিশ্চিত করেছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর এই দুই ওপেনারকে ছাড়াই সিরিজের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ দল।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে পিঠের অস্বস্তির বিষয়টি জানিয়েছেন চোট থেকে ফেরা তামিম। এদিকে একদিনের বিরতিতে দুটি ম্যাচ খেলেছেন তিনি। বিশ্বকাপের আগে আরও একটি ম্যাচ খেলে চোটের ঝুঁকি বাড়াতে চান না বাঁহাতি এই ওপেনার।

অন্যদিকে লিটন বিশ্রাম চেয়েছেন ভিন্ন কারণে। জ্বর থেকে সুস্থ হয়ে এশিয়া কাপে যোগ দেওয়ার পর থেকে টানা খেলার মধ্যে আছেন তিনি। কিন্তু এখনও জ্বরের ধকল থেকে পুরোপুরি সুস্থ হতে পারেননি লিটন। সে জন্য তিনিও শেষ ম্যাচটি খেলতে চাইছেন না।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য লিটনকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদকে এই দুই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

এশিয়া কাপ আর্চারিতে সোনার স্বপ্ন দেখছে বাংলাদেশ

বেনাপোলে প্রীতি ফুটবল-ক্রিকেট ম্যাচ আজ

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে আইসিসির সুখবর পেলেন খুলনার ছেলে মিরাজ

ইরান যুদ্ধে বাতিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা

পাকিস্তানকে হারিয়েই ইফতার করতে গেল বাংলাদেশ

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।