সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম | চ্যানেল খুলনা

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বৈশ্বিক মন্দার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ৩ শতাংশ কমেছে জ্বালানি তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ব অর্থনীতির মন্থর গতি উদ্বিগ্ন করছে বিনিয়োগকারীদের, এর পাশাপাশি সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ও চীনে করোনায় নতুন করে বিধি-নিষেধ আরোপে বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম।
গতকাল বুধবার অগ্রিম বাজারে অক্টোবরে সরবরাহ হবে এমন অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম ৩.৫৬ ডলার কমে প্রতি ব্যারেল হয় ৯৫.৭৫ ডলার। আগের দিন মঙ্গলবারও দাম কমে ৫.৭৮ ডলার।

এর পাশাপাশি নভেম্বরে সরবরাহ হবে এমন তেলের দামও ২.৭০ ডলার বা ২.৭৬ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৯৫.১৪ ডলার।
এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডাব্লিউটিআই) তেলের দাম ২.৫৮ ডলার বা ২.৮২ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৮৯.০৬ ডলার। এর আগের দিন মঙ্গলবারও দাম কমে ৫.৩৭ ডলার।
জ্বালানি তেলের বাজার চাঙ্গা রাখতে সম্প্রতি জ্বালানি তেল উৎপাদন ও রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস উৎপাদন নিয়ন্ত্রণ করার পদক্ষেপ নেওয়ার পর বিশ্ববাজারে গত কিছুদিন খানিকটা স্থিতিশীল ছিল অপরিশোধিত তেলের দাম। গতকাল তাতে ছন্দপতন ঘটল।
আন্তর্জাতিক বাজার বিশ্লেষক, ব্যবসায়ী ও রপ্তানিকারকদের মতে, চীনে অর্থনৈতিক কর্মকাণ্ড কমে যাওয়ায় দেশটির প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়েও কম হবে বলে ধারণা করা হচ্ছে, যা বিশ্বজুড়ে মন্দার ইঙ্গিত দিচ্ছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) আগামী মাসে সুদের হার বাড়াতে যাচ্ছে। এটিও জ্বালানির তেলের দাম কমায় ভূমিকা রাখছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

অর্থনীতি আরও সংবাদ

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা

পরিবেশবান্ধব ব্যাটারি উৎপাদনে ২০৩০ সাল পর্যন্ত শুল্ক-কর ছাড়

পরিবেশ ও জলবায়ু খাতে বরাদ্দ বেড়েছে

ভুয়া রিপোর্টিংয়ে দুর্বল কোম্পানি ঢুকেছে পুঁজিবাজারে: অর্থমন্ত্রী

সোনার দাম কমল ২২১৫ টাকা

যমুনা সেতুর পরিত্যক্ত রেললাইন যুক্ত হবে সড়কে, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সাক্ষর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।