সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান আমাদের দেশের গৌরব ও অহঙ্কার : কেসিসি প্রশাসক | চ্যানেল খুলনা

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান আমাদের দেশের গৌরব ও অহঙ্কার : কেসিসি প্রশাসক

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ^বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর দ্বিতীয় দিনের চিত্রাংকন প্রতিযোগিতা শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারীতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান আমাদের দেশের গৌরব ও অহঙ্কার। অভাবের কারণে তিনি প্রাতিষ্ঠানিকভাবে বেশি দূর লেখাপড়া করতে না পারলেও বর্তমানে তাঁর চিত্রকর্ম নিয়ে গবেষণা হচ্ছে। তাঁর চিত্রকর্ম দেশ-বিদেশে ব্যাপকভাবে প্রদর্শিত ও প্রশংসিত হয়। তিনি সারা জীবন শিশুদের নিয়ে কাজ করে গেছেন এবং তাদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী প্রজন্মকে তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানাতে হবে। আগামীতে খুলনায় জিয়া হল নির্মাণ হলে সেখানে একটি আর্ট গ্যালারি প্রতিষ্ঠার আশ্বাস দেন প্রধান অতিথি।

খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বকৃতা করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো: কামাল হোসেন ও বাংলাভিশন টিভি খুলনার ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের চারুকলা স্কুলের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

‘মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই’

এমইউজের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

খুলনায় সাংবাদিকদের ‘নিরাপত্তা ও সুরক্ষা’ বিষয়ে আলোচনা সভা

ডেঙ্গু রোগীদের সুচিকিৎসায় খুলনায় শয্যা বাড়ানোর দাবি প্রেসক্লাবের

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধে সেমিনার

জনউদ্যোগ খুলনার কর্মশালায় বক্তারা এআই ও তথ্যপযুক্তির ঝুঁকির মধ্যেও খুলছে সম্ভাবনার দুয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।