সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিশ্ব শিক্ষক দিবসে খুলনায় র‍্যালি | চ্যানেল খুলনা

বিশ্ব শিক্ষক দিবসে খুলনায় র‍্যালি

শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি Recasting Teaching as a Collaborative Profession এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আজ রোববার (০৫ অক্টোবর) খুলনা শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে খুলনা জেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়।

জেলা প্রশাসন ও খুলনা জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম, তালীমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ এ এফ এম নাজমুস সউদ, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুল ইসলাম সরদারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্কুল, কলেজে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন খুলনা জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।