সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আজ (রবিবার) বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক সিফাত মেহনাজ এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির। স্বাগত বক্তব্য রাখেন খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা। অনুষ্ঠানে নারী নেত্রী সাকেরা বানু ও এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু বক্তব্য রাখেন। খুলনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সমাজ ও পরিবার গঠনে মা’দের ভূমিকা খুবই গুরুত্বপূর্র্ণ। মা হলো একটি প্রতিষ্ঠান, মায়ের ঋণ কোন দিন শোধ হবার নয়। এই পৃথিবীর মা’ই হলো আমাদের সবচেয়ে কাছের আপনজন। মায়া-মমতা-ভালবাসা দিয়ে সন্তানদের আগলে রাখেন মা। একজন মা সন্তান লালন-পালন থেকে শুরু করে সংসারের সকল কাজই করে থাকেন। মায়েদের দায়িত্ব সন্তানদের সঠিকভাবে পালন করা উচিৎ। তাঁরা আরও বলেন, যার সাথে মায়ের দোয়া আছে সে নিজের লক্ষ্যে পৌঁছাবেই। শুধু একটি দিন নয়, প্রতিটি দিনই মা দিবস পালন করা উচিৎ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সকল মা’দের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।