সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ এই প্রতিপাদ্য নিয়ে আজ (মঙ্গলবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অনলাইনে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, সারা পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে তখন আমাদের দেশে কতিপয় অসাধু ব্যবসায়ীর কারণে আমরা আমাদের সন্তানের মুখে অনেক সময়ে ভেজাল খাবার তুলে দিচ্ছি। পণ্য বিক্রয়ের সময় অনেক ক্ষেত্রে ওজনে কম দেওয়া হয়, ভেজাল মেশানো হয় ও লিখিত মূল্য ঘষামাজা করে পরিবর্তন করা হয়। ই-কমার্সের ক্ষেত্রেও প্রতারণার অনেক নজির রয়েছে। বিশ^ বাজারে পণ্যের দাম বৃদ্ধির সাথে সাথেই দেশের বাজারে আগে আমদানি হওয়া সেই পণ্যের দাম বাড়িয়ে দেয়া হয়। ফলে আমরা সবাই কোন না কোন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। মানসম্মত পণ্য নির্ধারিত দামে বিপণন নিশ্চিতে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা। জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ ইব্রাহীম হোসেন। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আজম ডেভিড। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির প্রমুখ।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ট্রাক-শো’র উদ্বোধন করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।