সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ : মূল অভিযুক্ত গ্রেপ্তার | চ্যানেল খুলনা

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ : মূল অভিযুক্ত গ্রেপ্তার

খুলনা মহানগরীতে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের পর হত্যাচেষ্টা মামলার পলাতক প্রধান আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতি (৪২) কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) রাত আড়াইটার দিকে র‌্যাব-৬ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ঈশান কবির খান ওরফে জ্যোতি নগরীর মৌলভীপাড়া সুলতান আহম্মেদ রোড এলাকার হুমায়ুন কবির খানের ছেলে।

র‌্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি খুলনার সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রার শান্তিনগর এলাকা হতে অভিযান পরিচালনা করে ঈশান কবির খান ওরফে জ্যোতিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন বটিয়াঘাটা সরকারি ডিগ্রী কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়াশুনা করে। আসামি জ্যোতির সাথে তার দুই মাস পূর্বে পরিচয় হয় এবং বিবাহের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে জ্যোতি ওই তরুণীকে বিবাহের প্রলোভন দেখিয়ে মামলার ২ ও ৩ নং আসামিদ্বয়ের সহযোগিতায় গত ২৬ এপ্রিল সকাল অনুমান ৯টার দিকে খুলনা সদর থানাধীন রুপসা স্ট্যান্ড রোডে ২ নং আসামি হুমায়ুন কবির এর ভাড়াকৃত বাসার রুমের ভিতর ডেকে নিয়ে যায় এবং সেখানে জ্যোতি ওই তরুণীকে বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে গত ২৮ এপ্রিল রাত ১০টার সময় ওই তরুণী জ্যোতিকে বিবাহের কথা বললে অভিযুক্ত আসামিরা ভিকটিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে জ্যোতির হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ওই তরুণীকে চিকিৎসার জন্য খুলনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং তার মা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণের বিষয় জানতে পেরে র‌্যাব-৬, সিপিএসপি এর একটি আভিযানিক দল আসামিকে গ্রেপ্তারের জন্য ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেপ্তারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় নারীদের মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র বাস্তবায়ন ও অবহিতকরণের লক্ষ্যে কর্মশালা

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খালিশপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ দুইজন আটক

খুলনায় তীব্র গরম, অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।