সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের হাত-পা ভাঙলেন তরুণী | চ্যানেল খুলনা

বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের হাত-পা ভাঙলেন তরুণী

বিয়ে করতে রাজি না হওয়ায় পিটিয়ে প্রেমিকের হাত-পাসহ ১৩টি হার ভেঙে ফেলেছেন এক তরুণী ও তার পরিবারের সদস্যরা।

গত ২৯ মার্চ ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ জেলায় এই হামলার ঘটনা ঘটেছে। এরপর টানা ১৭ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওই যুবক। ভুক্তভোগী ওই যুবকের নাম গুলশান।

পুলিশ জানিয়েছে, পাওনা সাড়ে ২১ লাখ টাকা ফেরত দেওয়ার কথা বলে ওই তরুণীর বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয় গুলশানকে। সেখানে তাকে বিয়ের দাবি জানান ওই তরুণী। এসময় সেই দাবি প্রত্যাখ্যান করলে ওই তরুণী এবং তার পরিবারের সদস্যরা গুলশানকে মারধর করেন।

গুলশান পুলিশকে বলেন, “আমি আমার টাকা ফেরত আনতে গিয়েছিলাম। কিন্তু আমাকে এত মারধর করা হয়েছে যে, জীবন বাঁচাতে আমাকে পালিয়ে যেতে হয়েছিল।”

তিনি জানান, ২০১৯ সালে ওই তরুণীর সঙ্গে তার সম্পর্ক শুরু হয়। ওই তরুণী তার মোবাইলের দোকানে আসতেন। সেখানেই পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গুলশান আরও জানান, তারা দুজনই বিবাহিত। তবে গুলশান তার স্ত্রীর থেকে আলাদা থাকেন, আর ওই তরুণীও বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

এদিকে গুলশানের অভিযোগের ভিত্তিতে ফরিদাবাদ পুলিশ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে। ঘটনার তদন্ত চলছে। মারধরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।