সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিধ্বস্ত বিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার নিয়ে যা বললেন ট্রাম্প | চ্যানেল খুলনা

বিধ্বস্ত বিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার নিয়ে যা বললেন ট্রাম্প

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের ভূপাতিত করা যুদ্ধবিমানের পাইলট ও অপর এক ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল সেনারা। রোববার (৫ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরআগে সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছিল, গতকাল শনিবার রাতে ওই ক্রুকে উদ্ধার করা হয়। আর বিমানের পাইলটকে শুক্রবারই— অর্থাৎ বিমান ভূপাতিত হওয়ার দিনই উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন,“ আমরা তাকে উদ্ধার করেছি! আমার প্রিয় আমেরিকান নাগরিকগণ, গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সাহসী এক অনুসন্ধান ও উদ্ধার অভিযান সফলভাবে পরিচালনা করেছে। আমাদের একজন অসাধারণ ক্রু মেম্বার অফিসার, যিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেল—আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন!”

“এই বীর যোদ্ধা ইরানের দুর্গম পাহাড়বেষ্টিত শত্রু সীমানার ভেতরে আটকা পড়েছিলেন। শত্রুরা প্রতি মুহূর্তে তার খুব কাছাকাছি চলে আসছিল, কিন্তু তিনি কখনোই একা ছিলেন না। তার কমান্ডার-ইন-চিফ প্রেসিডেন্ট), প্রতিরক্ষামন্ত্রী, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান এবং সহযোদ্ধারা ২৪ ঘণ্টা তার অবস্থান পর্যবেক্ষণ করছিলেন এবং তাকে উদ্ধারের জন্য অত্যন্ত সতর্কতার সাথে পরিকল্পনা সাজাচ্ছিলেন।”

“আমার নির্দেশনায়, তাকে ফিরিয়ে আনতে মার্কিন সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী মারণাস্ত্রে সজ্জিত ডজন ডজন বিমান পাঠিয়েছিল। তিনি কিছুটা আহত হয়েছেন, তবে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। গতকালও আমরা আমাদের আরেকজন সাহসী পাইলটকে উদ্ধার করেছি। সেই অভিযানের কথা আমরা তখন নিশ্চিত করিনি যাতে দ্বিতীয় এই উদ্ধার অভিযানটি কোনো ঝুঁকির মুখে না পড়ে। সামরিক ইতিহাসের সাম্প্রতিক সময়ে এটিই প্রথম ঘটনা যেখানে দুজন মার্কিন পাইলটকে শত্রুর সীমানার অনেক গভীর থেকে আলাদা আলাদাভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।”
“আমরা কখনোই আমাদের কোনো যোদ্ধাকে পেছনে ফেলে আসব না! একজন আমেরিকানও নিহত বা আহত না হয়ে এই দুটি দুঃসাহসী অভিযান সম্পন্ন করতে পারা এটাই প্রমাণ করে যে, ইরানের আকাশসীমায় আমরা নিরঙ্কুশ আধিপত্য ও শ্রেষ্ঠত্ব অর্জন করেছি।”

“এটি এমন একটি মুহূর্ত যা রিপাবলিকান, ডেমোক্র্যাটসহ প্রতিটি আমেরিকানের জন্য গর্বের এবং ঐক্যের। আমাদের সামরিক বাহিনী পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ, সবথেকে পেশাদার এবং শক্তিশালী। ঈশ্বর যুক্তরাষ্ট্রের মঙ্গল করুন, আমাদের সেনাদের সহায় হোন। সবাইকে ইস্টার ডের শুভেচ্ছা!”

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।