সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘বিদেশে করোনায় বাংলাদেশির মৃত্যু হলে সেখানেই দাফন’ | চ্যানেল খুলনা

‘বিদেশে করোনায় বাংলাদেশির মৃত্যু হলে সেখানেই দাফন’

চ্যানেল খুলনা ডেস্কঃ বিদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশের কোনও নাগরিক মারা গেলে তাদের সেখানেই দাফনের অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশে কোনও বাংলাদেশি নাগরিক মারা গেলে গেলে আমরা অনুরোধ করবো সেখানেই দাফন করুন। বিভিন্ন দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ হওয়ায় মরদেহ সহজেই দেশে আনা সম্ভব নয়। এছাড়া মরদেহ আনতে খরচও অনেক বাড়বে।
রোববার (২২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, চীন থেকে করোনা শনাক্তে কিট ও চিকিৎসা সরঞ্জাম আনতে চার্টার ফ্লাইট খোঁজা হচ্ছে। আমরা চীন দূতাবাসকে জানিয়েছি, চার্টার ফ্লাইটে আনলে দ্রুত আনা সম্ভব। তারা খুঁজে দেখছেন।

বাংলাদেশে থাকা ইউরোপের নাগরিকরা চাইলে চার্টার ফ্লাইটে যেতে পারবেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ঢাকার ইউরোপীয় মিশনগুলোর রাষ্ট্রদূতদের জানিয়েছি, তারা চাইলে চার্টার ফ্লাইটে তাদের এ নাগরিকদের পাঠাতে পারবেন। আমরা সেই অনুমতি দেবো।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।