সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএল কলেজে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বিএল কলেজে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সরকারি ব্রজলাল কলেজে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৫ জানুয়ারি) সোমবার দুপুর ২টায় ব্রজলাল কলেজ ছাত্রদল শাখার উদ্যোগে কলেজের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম সাজিদ ও সাধারণ সম্পাদক মো. রিফাত ইসলামের সঞ্চালনায় আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, ইমদাদুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল শাখার সহ-সভাপতি মো. সজল মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাকিব ফরাজি, সহ-সম্পাদক মো. রাকিবুল ইসলাম, মো. সাব্বির আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।