সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএল কলেজ শিক্ষকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার নেই | চ্যানেল খুলনা

বিএল কলেজ শিক্ষকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার নেই

দৌলতপুর সরকারি বিএল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মাদ আলীর উপর হামলার ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ বুধবার কলেজের সামনে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। আহত শিক্ষকের শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো।

দৌলতপুর থানার কর্তব্যরত অফিসার রাতে খুলনা গেজেটকে জানান, কলেজ কর্তৃপক্ষ বা আহত শিক্ষক থানায় এখনো কোন মামলা করেননি। ঘটনাটি উর্ধ্বতন কর্মকর্তারা জেনেছেন। থানায় অভিযোগ এলেই এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়া হবে। অভিযান অব্যাহত রয়েছে।

আহত শিক্ষক মোহাম্মাদ আলী জানান, কলেজ কর্তৃপক্ষ মামলার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি। তবে আগামীকাল বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করা হতে পারে বলে তিনি রাতে খুলনা গেজেটকে জানান।

এর আগে দুপুরে হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রিয় ও আঞ্চলিক শিক্ষক পরিষদ এবং সাধারণ ছাত্র-ছাত্রীরা খুলনা-যশোর মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।