সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএনপির ৫০ সদস্যের মন্ত্রিসভায় তিন নারী | চ্যানেল খুলনা

বিএনপির ৫০ সদস্যের মন্ত্রিসভায় তিন নারী

বিএনপি নেতৃত্বাধীন ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভায় তিন নারী সদস্য স্থান পেয়েছেন। এর মধ্যে একজন পূর্ণমন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। ২০০১ সালের পর বিএনপির মন্ত্রিসভায় একাধিক নারী সদস্য যুক্ত হলেন।

মন্ত্রিসভায় স্থান পাওয়া তিন নারীর মধ্যে আফরোজা খানম রিতা পূর্ণমন্ত্রী এবং শামা ওবায়েদ ইসলাম ও ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আফরোজা খানম রিতা প্রথমবার সংসদ সদস্য হয়েই পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। মানিকগঞ্জের এই আসনে তিনিই একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসন থেকে নির্বাচিত হয়েছেন।

এছাড়া নাটোর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলও মন্ত্রিসভায় ডাক পেয়েছেন।

এর আগে ২০০১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় নারী সদস্যের সংখ্যা ছিল মাত্র একজন। সে সময় একমাত্র নারী হিসেবে মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন খুরশীদ জাহান হক, যিনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

বিমান চেয়ারম্যানের পদ ছাড়ছেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

রাষ্ট্রের শীর্ষ পদে বেতন-ভাতা কত? রাষ্ট্রপতি থেকে এমপি-কোন পদে কী সুবিধা

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, সিইসিকে চিঠি

পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।