সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু’র দুঃখ প্রকাশ | চ্যানেল খুলনা

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু’র দুঃখ প্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এক বিবৃতিতে বলেছেন, ‘গত ২৭শে ফেব্রুয়ারি শনিবার খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে মহানগর বিএনপির কার্যালয়ের সামনে সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির প্রতিবাদ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এমন কি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যে হোটেলে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছিলো সে হোটেল চাপ দিয়ে বন্ধ করে দেয়া হয়।যে কারণে ঢাকা থেকে মেজর (অব:) শাহজাহান ওমর বীর উত্তম সহ আমরা খুলনাতে পৌঁছিয়ে সারাদিন এক কাপড়ে খুলনা মহানগর কার্যালয়ে বসে থাকি। এক প্রকার অভুক্ত অবস্থায় আমরা সমাবেশে যোগ দিই। আমি খুলনা বিভাগের সন্তান। আমি জানি খুলনা বিভাগের মানুষজন খুবই অতিথি পরায়ণ। অতিথিদেরকে তারা বরং আত্মীয় হিসেবে গ্রহণ করে। সেদিন আমরা বড় তিক্তকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। যা আমি আমার ৫০ বছরের অধিক রাজনৈতিক জীবনে কখনোই এ ধরনের ঘটনার মুখোমুখি হই নাই। ঘটনাক্রমে রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যায় কিছু কৌতুক পূর্ণ শব্দ বা রাজনৈতিক চুটকি ব্যবহার করি। সম্ভবত এই কৌতুক পূর্ণ শব্দ বা রাজনৈতিক চুটকি গুলো আমার প্রতিপক্ষ বন্ধুদের ভালো লাগেনি। হয়তো কেউ কেউ কষ্ট পেয়ে থাকবেন। আমার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে জ্ঞানত: আমি কাউকে সচেতনভাবে কখনো আঘাত করিনি। আমি স্পষ্ট করে আমার বন্ধুদের জানাতে চাই, আমার বক্তব্যে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন সেজন্য আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। আমি দুঃখিত। অতীতে আমরা এরশাদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম তো একসঙ্গে করেছি। রাজনৈতিক বিবেচনায় আমরা যেখানেই অবস্থান করি না কেন, আমরা তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তি। মনে কষ্ট রাখবেন না। আমিও খুলনা বিভাগের সন্তান।আমাকে সেই ভাবেই আপনারা গ্রহণ করবেন এটা আমি প্রত্যাশা করি।’-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সমাজে ন্যায়, নৈতিকতা ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জাহাঙ্গীর আলম

পবিত্র মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগিয়ে ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে কাজ করতে হবে

খালেদা জিয়ার প্রজ্ঞা, সাহস ও আপসহীন নেতৃত্ব জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে

রমযানে দ্রব্যমূল্য সহনশীল ও ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে : আবুল কালাম আজাদ

নানা আয়োজনের মধ্য দিয়ে খুবিসাস’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।