সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএনপির কাউন্সিলর প্রার্থী গ্রেফতার | চ্যানেল খুলনা

বিএনপির কাউন্সিলর প্রার্থী গ্রেফতার

চ্যানেল খুলনা ডেস্কঃঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপি মনোনীত এক ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কাউন্সিলর প্রার্থী তাজউদ্দীন আহমেদ তাইজুল ডিএসসিসির ৩২ নম্বর ওয়ার্ডের বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী।বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকাল ৪টার দিকে রাজধানীর গোপীবাগে দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হওয়ার পর তাকে গ্রেফতার করে বংশাল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির। তিনি বলেন, বিএনপির কাউন্সিলর প্রার্থীকে রিটার্নিং অফিসের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়াও তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। এ দিকে তাজউদ্দীন আহমেদ তাইজুলের গ্রেফতারের খবর পেয়ে বংশাল থানায় যান দক্ষিণের বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।