
খুলনা মহানগর বিএনপির সাবেক সদস্য ও সাবেক ভিপি, দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়া নিবাসী রুবায়েদ হোসেন বাবু চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেল প্রদত্ত এক বিবৃতিতে খুলনা মহানগর বিএনপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিদাতারা হলেন-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
নেতৃবৃন্দ তাঁদের বিবৃতিতে বলেন, রুবায়েদ হোসেন বাবু ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী কর্মী। ছাত্রজীবন থেকে তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হয়ে সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে খুলনা মহানগর বিএনপি একজন পরীক্ষিত সহযোদ্ধাকে হারালো। তাঁরা আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি প্রার্থনা করেন।


