সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএইচবিএফসি’র স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন | চ্যানেল খুলনা

বিএইচবিএফসি’র স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন করে। প্রতিষ্ঠানর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আফজাল করিম-এর নেতৃত্বে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার দিবসটির আনুষ্ঠানিকতা প্রতিষ্ঠানটির সদর দফতর ভবনের বিভিন্ন পরিসরে সীমাবদ্ধ রাখা হয়। দিবসের প্রথম প্রহরে বিএইচবিএফসি’র পুরানা পল্টনস্থ সদর দফতর ভবনের ২য় তলায় নিজস্ব বঙ্গবন্ধু প্যাভিলিয়নে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির সকল মহাব্যবস্থাপকগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, জাতীয় দিবসের তাৎপর্য এবং বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্পোরেশনের মহাব্যবস্থাপক জনাব অরুন কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আফজাল করিম প্রধান অতিথি ও বিশেষ আলোচক হিসেব বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তৃতায় জনাব মোঃ আফজাল করিম পরাধীন জাতির আত্ম পরিচয়হীনতার গ্লানি ও বঞ্চনার প্রসঙ্গ উত্থাপন করে স্বাধীনতা অর্জনের পথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, আপোষহীন নেতৃত্ব, তাঁর অবিচল সাংগঠনিক যোগ্যতা ও ত্যাগের বিবরণ তুলে ধরেন। তিনি জাতির পিতার অবিসংবাদিত এবং দেশপ্রেমিক সফল নেতৃত্ব যোগ্যতা মহান অর্জন বাংলাদেশের স্বাধীনতার সোনালী সূর্যকে জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন মর্মে উল্লেখ করেন। বঙ্গবন্ধুর সারা জীবনের সংগ্রাম, সাধনা ও ত্যাগের ফসল আমাদের মহান স্বাধীনতার মূল্য উপলদ্ধি এবং এজন্য তাঁর অবদানের তাৎপর্য অনুভব ও হৃদয়ে লালন করার জন্য সকলের প্রতি আহবান জানান। এ পর্যায়ে তিনি স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যগণ, ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনের আত্মত্যাগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দিনের আনুষ্ঠানিকতার ৩য় পর্যায়ে মহান স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বঙ্গবন্ধু, তাঁর পরিবারের সদস্যবৃন্দ ও সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্পোরশেনর মসজিদের ইমাম জনাব ক্বারী মোঃ হোসাইন আহমদ দোয়া মাহফিল পরিচালনা করে।

দিনটির তাৎপর্য ও বঙ্গবন্ধুর অবদান বিষয়ক আলোচনায় মহাব্যবস্থাপক জনাব মোঃ খাইরুল ইসলাম, জনাব মোঃ জসীম উদ্দীন, জনাব মোঃ আতিকুল ইসলাম, জনাব চানু গোপাল ঘোষ এবং জনাব অরুন কুমার চৌধুরী গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বিএইচবিএফসি’র বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণও আলোচনা সভায় তাদের বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী মহাব্যবস্থাপক জনাব আনন্দ কুমার ঘোষ।-প্রেস বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।