সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএইচবিএফসি খুলনা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত ও বৃক্ষ রোপন | চ্যানেল খুলনা

বিএইচবিএফসি খুলনা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত ও বৃক্ষ রোপন

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার ১৫ ই আগষ্ট বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর জোনাল ম্যানেজার মোঃ জামিরুল ইসলামের নেতৃত্বে খুলনা নগরীর বাংলাদেশ বেতার কেন্দ্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জাতির পিতাসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এবং অসহায় ও দুস্থদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাবার বিতরন করা হয়।
এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বরণে বৃক্ষ রোপন করা হয়।
এ সময় বিএইচবিএফসি খুলনা প্রধান শাখা ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী মুঃ আবদুর রব, সহকারী প্রকৌশলী হেদায়েত উল্লাহ, সিনিয়র অফিসার তনয় কুমার দাস, পিও(আইন) জান্নাতু ফেরদৌস, সিনিয়র অফিসার মৌসুমী মল্লিক, কাজী নুরুজ্জামান, নিপা দাসসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।