সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাবার আত্মহত্যার খবর শুনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ছেলের আত্মহত্যা | চ্যানেল খুলনা

বাবার আত্মহত্যার খবর শুনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ছেলের আত্মহত্যা

যশোরে বাবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর শুনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ছেলে আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুর ২টার দিকে যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের মাঠের মধ্যে বাবা ও দুপুর ৩ টার দিকে মণিরামপুর উপজেলার সুতিঘাটা রেললাইনের ওপর ছেলে আত্মহত্যা করেন । নিহত বাবা সুলতানপুর গ্রামের সিরাজুল ইসলাম (৬০) ও ছেলের নাম সোহেল হোসেন (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই আমিনুল ইসলাম।

তিনি জানান, সিরাজুল ইসলামের একমাত্র ছেলে সোহেল। তাদের পরিবারে অশান্তি চলছিলো। পারিবারিক কলহের কারণে আজ দুপুরে বাড়ির পাশে মাঠের মধ্যে মেহেগুনি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে বাবা প্রথমে আত্মহত্যা করেছে। এ খবর শুনে ছেলে দুপুর ৩ টার দিকে খুলনা-যশোর ট্রেন লাইনের সুতিঘাটায় চলন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করে। পরে তাদের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শার্শায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যশোরের শার্শায় আল আমিন হোসেন নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

যশোরে যুবকের পেটে মিলল ২২০০ ইয়াবা বড়ি

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে হত্যা মামলার দুই আসামী আটক

ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে নির্বাচনের দিন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।