সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটের বিএনপি ঐক্যবদ্ধভাবে সকল কর্মসুচী পালন করবে | চ্যানেল খুলনা

গনতন্ত্র হত্যা দিবসের আলোচনা সভায় ঘোষনা

বাগেরহাটের বিএনপি ঐক্যবদ্ধভাবে সকল কর্মসুচী পালন করবে

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার দুপুরে গনতন্ত্র হত্যা দিবস-২০১৯ পালন ও খালেদা জিয়ার মুক্তি দাবীতে আলোচনা সভা করা হয়েছে। জেলা শহরের প্রান কেন্দ্র শালতলাস্থ আভিজাত হোটেল ক্যাসেল আসারায় অনুষ্ঠিত এ কর্মসুচীতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ
মুজিবর রহমান। নবগঠিত জেলা বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক ফকিরহাট উপজেলার জনপ্রিয় সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ
কামরুল ইসলাম গোরার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সরদার ওহিদুল ইসলাম পল্টু, মল্লিক মিজানুর রহমান, চিতলমারী বিএনপি নেতা আহসান হাবিব ঠান্ডা, জেলা জাতীয়তাবাদী যুবদলের
সভাপতি হারুন আল রশিদ, সাধারন সম্পাদক সুজাউদ্দিন মোল্লা  সুজন প্রমুখ। বক্তারা বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর বর্তমান
সরকার প্রশাসন কে দিয়ে ভোট ডাকাতি করে ক্ষমতায় রয়েছে।
জনগনের ভোট অধিকার কেড়ে নিয়ে গনতন্ত্রকে হত্যা করেছে। ফলে আমরা এদিন কে গনতন্ত্র হত্যা দিবস হিসাবে পালন করছি।
এখনথেকে কেন্দ্রে দেয়া সকলকর্মসুচী আমরা যথানিয়মে পালন করব। আর বর্তমান কেন্দ্র ঘোষিত নবগঠিত কমিটিকে এখানে
যারা অবাঞ্চিত করেছে তারা বিএনপির কেন্দ্রীয় কমিটিকে অপমান করেছে। তাই এসব নোংরামীতে না গিয়ে আসুন গনতন্ত্রের জন্য
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে রাজপথে লড়াই করি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।