সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটের ঐতিহাসিক স্থান আঞ্চলিক সহযোগীতা বৃদ্ধি ও প্রশিক্ষণ বিনিময়ে লক্ষ্যে | চ্যানেল খুলনা

ভারতীয় কোস্ট গার্ড’র দুইটি জাহাজ এখন মোংলায়

বাগেরহাটের ঐতিহাসিক স্থান আঞ্চলিক সহযোগীতা বৃদ্ধি ও প্রশিক্ষণ বিনিময়ে লক্ষ্যে

মোংলা প্রতিনিধিঃ আঞ্চলিক সহযোগীতা বৃদ্ধি, পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময় ও উভয় দেশের মধ্যে সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে ভারতীয় কোস্ট গার্ড বাহিনীর দুইটি জাহাজ মোংলায় পৌঁছেছে। সোমবার দুপুর দেড়টার দিকে চার দিনের শুভেচ্ছা সফরে এদেশে এসেছে আইসিজিএস সুজয় ও আইসিজিএস সরোজিনী নাইডু। দুপুরে মোংলা বন্দরের জেটিতে ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ দুইটি ভিড়ার সাথে সাথে তাদেরকে বাংলাদেশ কোস্ট গার্ডের বাদক দল ব্যান্ড বাজিয়ে স্বাগত জানান। শুভেচ্ছা সফরে আসা ওই জাহাজ দুইটির অধিনায়ক, বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোনের জোনাল কমান্ডার, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও খুলনা নেভাল এরিয়ার কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এছাড়া এদেশে সফরকালে ভারতীয় কোস্ট গার্ড’র জাহাজে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যদের পেশাগত বিষয়ে প্রশিক্ষণ হবে। সফরকালীন সময়ে ভারতের কোস্ট গার্ড’র জাহাজের কর্মকর্তা ও নাবিকেরা সুন্দরবন ভ্রমণ, খুলনা শিপ ইয়ার্ড, খুলনা ও বাগেরহাটের ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন। পাশাপাশি দু’দেশের কোস্ট গার্ডের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগীতাও অনুষ্ঠিত হবে। এ সফরকালে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধিনস্থ পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যরা জাহাজ দুইটি পরিদর্শন করবেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।