সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে ১০২ ইয়াবাসহ গ্রেপ্তার ১ | চ্যানেল খুলনা

বাগেরহাটে ১০২ ইয়াবাসহ গ্রেপ্তার ১

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাট শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০২টি ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদক বিরোধী টাস্কফোর্স। সোমবার বিকালে শহরের মুনিগঞ্জ এলাকার সরকারি মহিলা কলেজ সড়কের একটি বাড়িতে অভিযানকালে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আসাদুজ্জামান ওরফে ডাবলু (৪০) শহরের মহিলা কলেজ সড়কের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মো. আরিফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার শহরের মুনিগঞ্জ এলাকার একটি বাড়িতে অভিযান চালায় মাদক বিরোধী টাস্কফোর্স। অভিযানকালে বাড়িটিতে তল্লাশির সময় আসাদুজ্জামানের শয়নকক্ষের একটি ওয়ারড্রব থেকে ১০২টি ইয়াবা উদ্ধার করে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। এসময় আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তিনি ইয়াবা রাখার কথা স্বীকারও করেন। গ্রেপ্তার ওই ব্যক্তির বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।