সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার রিদু নিহত | চ্যানেল খুলনা

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার রিদু নিহত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রেজওয়ানুল ইসলাম রিদু (৩৬) নিহত হয়েছেন। সদর উপজেলার মাজার-মুনিগঞ্জ সড়কের কুলিয়াদাইড় এলাকায় পণ্যবাহী ট্রাক ও মোটরসাইকেলের সংর্ঘষে তিনি মারা যান। এ ঘটনায় জেলার ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজওয়ানুল ইসলাম রিদু বাগেরহাট জেলা ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকায় বাংলাদেশ বয়েজ ও পারটেক্স ক্লাবে সুনামের সাথে ক্রিকেট খেলেছেন। রিদু বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া গ্রামের শেখ আব্দুর রাজ্জাকের ছেলে। গত কয়েক বছর আগে রিদু নিজে বাগেরহাট দশানী সার্কিট হাউস মোড়ে একটি ডিপাটমেন্টাল স্টোর খুলে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। রিদু এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার সকালে ক্রিকেটার রেজওয়ানুল ইসলাম রিদু যাত্রাপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পণ্যবোঝাই একটি ট্রাকের সাথে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় ক্রিকেটার রিদু গুরুতর আহত হয়। আর ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ট্রাকের চালক ও হেলপার মিলে গুরুতর আহত ক্রিকেটার রিদুকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসেন। এর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ক্রিকেটার মোটরসাইকেল আরোহী ছিলেন। পরে ওই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। তবে পুলিশ ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করেছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।