সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে বিএনপি’র উদ্যোগে আরো ৪ হাজার পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা | চ্যানেল খুলনা

বাগেরহাটে বিএনপি’র উদ্যোগে আরো ৪ হাজার পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে করোনায় কর্মহীন আরো ৪ হাজার পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন এসব খাদ্য সামগ্রী প্রদান করছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার দৈবজ্ঞহাটী, রামচন্দ্রপুর, পঞ্চকরণ, হোগলাপাশা ও বনগ্রামের বিএনপি নেতাকর্মীরা বিতরণের জন্য এসব খাদ্য সামগ্রী গ্রহন করেন। তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাগেরহাটের মোড়েলগঞ্জ-শরনখোলার অসহায় দু:স্থ মানুষের মাঝে সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ করছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি শহিদুল হক বাবুল, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও দুর্যোগকালীন ত্রান বিষয়ক আহবায়ক ফারুক হোসেন সামাদ, সাবেক চেয়ারম্যান কেরামত আলী , উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক আফজাল হোসেন জোমদ্দার সহ দু’উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন জানান, ইতোপূর্বে মোড়েলগঞ্জ-শরনখোলার করোনায় কর্মহীন ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বাড়িকে বাড়িতে গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। যতদিন করোনা প্রভাব থাকবে ততদিন এ খাদ্য সহায়তা অব্যহত থাকবে বলে তিনি জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।