সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে নিরাপদ সড়ক চাই’এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাস্ক বিতরণ | চ্যানেল খুলনা

বাগেরহাটে নিরাপদ সড়ক চাই’এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাস্ক বিতরণ

বাগেরহাটে নিরাপদ সড়ক চাই’এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাস্ক ও সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের মিঠাপুকুর পাড়, দশানী ট্রাফিক মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথচারী ও বিভিন্ন যানবাহন চালকদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এইচ এম শাহিন, বাগেরহাটের ট্রাফিক ইনস্পেক্টর (প্রশাসন) মামুনুর রশীদ, ট্রাফিক ইনস্পেক্টর আল-ফারুক, সার্জেন্ট আজাদুর রহমান, অনুপম ঘোষ, নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল, সাধারণ সম্পাদক আব্দুর রব সরদার, যুগ্ন সাধারণ সম্পাদক এইচএম মইনুল ইসলাম, আলমগীর হোসেন মীরু, দপ্তর সম্পাদক মোল্লা মাসুদুল হক, অর্থ সম্পাদক এসএস শোহান, প্রচার সম্পাদক সোহরাব হোসেন রতন, সদস্য সাদিয়া আফরোজ, সাইফুল ইসলাম পাবেল, তানজীম আহমেদ, সিরাজুল ইসলামসহ আরও অনেকে অনেকে উপস্থিত ছিলেন। এদিন বাগেরহাট জেলার পক্ষ থেকে সহস্রাধিক মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।বাগেরহাটে করোনা সংক্রমন প্রতিরোধে নিরাপদ সড়ক চাই-এর পক্ষ থেকে মাস্ক ও লিফলেট বিতরণ করায় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ নিরাপদ সড়ক চাই এর জেলা কমিটিকে সাধুবাদ
জানান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।