সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে দুটি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট অবসানসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন | চ্যানেল খুলনা

বাগেরহাটে দুটি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট অবসানসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে ২ টি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও অবকাঠামো
সংকটসহ বিভিন্ন সমস্যার সমাধানে স্কুল দুটির উৎকন্ঠিত অভিভাবকরা
বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে।
বাগেরহাট সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ফোরামের
আহবানে ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে বক্তৃতা করেন, অভিভাবক ফোরামের
আহবায়ক আহাদ উদ্দিন হায়দার, যুগ্ম আহবায়ক আসমাতুল ফাতিমা ময়না,
সদস্য সচিব কল্লোল সরকার, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন,
মহিলা পরিষদের সাভানেত্রী সীতা রানী দেবনাথ, সাধারণ সম্পাদিকা পারভীন
আহম্মেদসহ এই দুটি স্কুলের অভিভাবকবৃন্দ।
মানববন্ধন চলাকালে বক্তারা সরকারী এই মাধ্যমিক বিদ্যালয় দুটিতে দ্রুত
শিক্ষক সংকট সমাধানসহ পর্যাপ্ত অবকাঠামো নির্মানের দাবী জানান। পরে
একই দাবীতে অভিভাবক ফোরামের নেতৃবৃন্দ বাগেরহাট জেলা প্রশাসকের
মাধ্যমে শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি’র বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।