সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে ঠিকাদারের বাড়িতে অস্ত্রধারীদের হানা | চ্যানেল খুলনা

বাগেরহাটে ঠিকাদারের বাড়িতে অস্ত্রধারীদের হানা

বাগেরহাটে গভীর রাতে জানালার গ্রীল কেটে এক ঠিকাদারের বাড়িতে প্রবেশের চেষ্টা করেছে সংঘবদ্ধ অস্ত্রধারীরা। শুক্রবার (১১ ফেব্রুয়ারী) গভীর রাতে বাগেরহাট শহরের ভিআইপি রোড সংলগ্ন ঠিকাদার এইচ,এম সুমন এর বাড়ীতে এ ঘটনা ঘটে। একই ধরণের পোশাক পরিহিত ৮জনের ওই দলটি ডাকাতির উদ্দেশ্যে না হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে এসেছিল এই নিয়ে আতঙ্কে রয়েছে ব্যবসায়ী সুমন।
এদিকে রহস্য উদঘাটনে শনিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঠিকাদার এইচ,এম সুমন বলেন, রাত ৩টার দিকে অস্ত্রসহ ৮ জনের একটি দল দেওয়াল টপকে আমার বাড়ীতে প্রবেশ করে। তারা জানালার গ্রিল কেটে ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করে। গ্রিল কাটার শব্দ টের পেয়ে আমি ডাক চিৎকার শুরু করি। আমার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং ডাকাত দল পালিয়ে যায়। আমার কাছে মনে হয়, এরা আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়ীতে প্রবেশ করেছিলো। যারা আসছিল তাদের দুইজনের হাতে বন্ধুক সদৃশ বস্তু ছিল।
স্থানীয় পৌর কাউন্সিলর ফারুক তালুকদার বলেন, খারদ্বার এলাকা একটি জনবতিপূর্ন এলাকা। সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও কার্যালয় এই এলাকায় অবস্থিত। এই এলাকায় রাতের আধারে একজন ঠিকাদারের বাড়ীতে অস্ত্রধারীদের প্রবেশটি কোনভাবেই শুভ লঙ্খন নয়। স্থানীয়দের ভীত সন্ত্রস্ত্র না হয়ে সতর্ক থাকার আবহান জানানা তিনি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম আজিজুল ইসলাম বলেন, ঠিকাদারের বাড়ীতে সংঘবদ্ধ একটি দলের প্রবেশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির চেষ্টা না হত্যার উদ্দেশ্য ছিলো সে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। এছাড়া ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।