সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তার নিহতের ঘটনায় চালক গ্রেফতার | চ্যানেল খুলনা

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তার নিহতের ঘটনায় চালক গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে ট্রাকের ধাক্কায় জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউর রহমান নিহতের ঘটনায় ঘাতক সেই ট্রাকের চালক শেখ তারিফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ জানুয়ারি) ভোরে সাতক্ষিরা জেলার তালা উপজেলার ইসলামকাঠি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আইয়োব আলী শেখের ছেলে।
এর আগে গত বছরের ৮ ডিসেম্বর দুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়কে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি ট্রাকের ধাক্কায় ওই পুলিশ কর্মকর্তা নিহত হন। ওই সময় পুলিশ ট্রাকটিকে জব্দ করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। পরে ওই দিন রাতেই পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন ট্রাকের চালক পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।