সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাট শহরে জলবদ্ধতা সমাধানে করণীয় শীর্ষক সেমিনার | চ্যানেল খুলনা

বাগেরহাট শহরে জলবদ্ধতা সমাধানে করণীয় শীর্ষক সেমিনার

বাগেরহাট প্রতিনিধি:: বর্তমানে বাগেরহাট শহরের পানি নিষ্কাশনের অব্যবস্থাপনার কারনে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। শহরের নিচু জায়গা, পুকুর, খাল, জলাধার, নদী ভরাট করে গড়ে উঠছে রাস্তাঘাট, শিল্প-কারখানা। ফলে সংকুচিত হয়ে যাচ্ছে প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ। যে ড্রেনেজ ও সুয়ারেজ ব্যবস্থা রয়েছে তা অপর্যাপ্ত ও নিম্নমানের, যা গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে। এগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণ, পরিষ্কার যথাযথভাবে না করার ফলে জলাবদ্ধতা আজ জনদুর্ভোগের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের অডিটরিয়ামে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে বাগেরহাট শহরে ‘জলাবদ্ধতা সমস্যা এবং সংকট সমাধানে করণীয় শীর্ষক সেমিনারে বক্তারা এসব অভিমত ব্যক্ত করেন।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দারে সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা সনাকের সভাপতি প্রফেসার আব্দুর রব।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবক সভাপতি অধ্যাপক এ বি এম মোজাফ্ফর হুসাইন, কমিনিষ্ট পাল্টির জেলার সাধারন সম্পাদক ফকরুল হাসান জুয়েল, সাংবাদকি আহসানুল করিম, সমাজ সেবক সাকির হোসেন, জন প্রতিনিধি মিতা বেগম প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।