সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগদানের ছয় মাস পরে ভেঙে গেলো বিয়ে | চ্যানেল খুলনা

বাগদানের ছয় মাস পরে ভেঙে গেলো বিয়ে

বিনোদন ডেস্কঃবেশ জমকালো আয়োজনেই বাগদান সেরেছিলেন অভিনেতা বিশাল কৃষ্ণা ও অর্জুন রেড্ডি ছবির নায়িকা আনিশা আল্লা রেড্ডি। পরিকল্পনা ছিলো বিয়েটা আরও বেশ ধুমধাম আয়োজনে হবে। কিন্তু তার আগেই হাজির খারাপ খবর। বাগদানের ছয় মাস পর তাদের বিয়ে ভেঙে গেছে।

সুপারহিট অর্জুন রেড্ডি ছবিতে অভিনয় করা অভিনেত্রী অনিশা আল্লা রেড্ডি নিজেই নাকি এই বিয়েটা ভেঙে দিয়েছেন। কোন এক কারণে বিশালকে বিয়ে করতে চাননি তিনি। তবে বিয়ে ভেঙে যাওয়ার কোনো কারণও এখানো জানাননি তারা।ছয় মাস আগে রাজকীয় ভাবে বাগদানের আয়োজন করা হয়। তামিল অভিনেতা বিশাল বন্ধু ও আত্মীয়দের নিয়ে মার্চে মাসে বাগদান সারেন। চলতি বছরের শেষের দিকে তাদের বিয়ের দিন ঠিক হয়েছিল। এই আগে হঠাৎ করে আনিশা তার তার ইনস্টাগ্রাম থেকে বাগদানের সব ছবি সরিয়ে ফেলেন।

বিশাল কৃষ্ণা ও অভিনেত্রী আনিসা রেড্ডি চুটিয়ে প্রেম করেছেন অনেকদিন। প্রেম পরিণতী পাওয়ার আগেই ব্রেকাপ হয়ে গেলো তাদের। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা করেও সফল হয়েছেন ৪১ বছর বয়সী বিশাল। আর ২৭ বছর বয়সী দক্ষিণী অভিনেত্রী আনিসা রেড্ডিও এগিয়ে যাচ্ছিলেন বেশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।