সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন জিয়াউর রহমান : সাবেক এমপি হাবিব | চ্যানেল খুলনা

বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন জিয়াউর রহমান : সাবেক এমপি হাবিব

স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের মানুষের দুঃসময়ে পাশে থেকেছেন। জাতীকে মুক্ত করতে তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনিই স্বাধীনতার ঘোষক। মেজর জিয়া চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র দখল করে তিনি স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। তার কথায় বিশ^াস করে হাজার হাজার সেনা ও পুলিশ সদস্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সাতক্ষীরার তালায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব।

সোমবার (২০ জানুয়ারী) বেলা ১২ টায় তালা পুরতোন বি দে হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি’র আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালী পূর্ব আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মস্তোফা, য্গ্মু সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের সভাপতি মীর্জা আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোস্তফা মহাসিন মন্টু, সাবেক সাধারণ সম্পাদক স ম ইায়াছিনউল্লাহ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, জাসাসের সাধারণ সম্পাদক রাসেল বিশ্বাস, যুবনেতা জোয়াদ্দার ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।

সাবেক এমপি হাবিব বলেন, ১৯৯০ সালে আমরা প্রেসিডেন্ট এরশাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করেছিলাম। ঘোষনা দিয়েছিলাম, এই সরকারের সাথে কোনো নির্বাচনে যাব না। সে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও জামায়াতে ইসলামী আন্দোলনের সাথে বেইমানি করে সে নির্বাচনে গিয়েছিলেন।

তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিলো না। মানুষের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিলো না। সে সময় অন্যান্য সকল পত্রিকা বন্ধ করে দিয়ে মাত্র ৪ টি পত্রিকা প্রকাশের অনুশিত ছিলো। প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বায়িত্ব নিয়ে সকল পত্রিকা প্রকাশের অনুমোদন দিয়েছিলেন। দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। তার জনপ্রিয়তা ছিলো আকাশচুম্বি। নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করেছিলো। আগামী নির্বাচনেও বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে ইনশাল্লাহ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।