সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলাদেশে অস্ত্র বিক্রির প্রস্তাব তুরস্কের, বড় বিনিয়োগেও আগ্রহী | চ্যানেল খুলনা

বাংলাদেশে অস্ত্র বিক্রির প্রস্তাব তুরস্কের, বড় বিনিয়োগেও আগ্রহী

তুরস্ক তাদের প্রতিরক্ষাসামগ্রী বাংলাদেশে বিক্রি করতে চায় বলে জানিয়েছেন ঢাকায় সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্লু। পাশাপাশি বৃহদায়তন প্রকল্পে বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্লু বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগ্লু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার উদীয়মান সূর্য। আর সব দেশের জন্য বাংলাদেশ আজ মডেল। এশিয়া আর ইউরোপের দেশগুলোর মধ্যে তুরস্কের গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ। বাংলাদেশে স্বাস্থ্য, প্রতিরক্ষাসহ নানা খাতে বিপুল বিনিয়োগের সুযোগ আছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে আলোচনা হয়েছে।

মেভলুত কাভাসগ্লু বলেন, তুরস্কের প্রতিরক্ষাপণ্যের গুণগত মান অত্যন্ত ভালো, দাম অত্যন্ত সুলভ এবং এগুলো কিনতে কোনো শর্ত আরোপ করা হয় না। আমি নিশ্চিত, বাংলাদেশ এই সুবিধাগুলোর সুযোগ নেবে।

তুরস্কের নির্মাণপ্রতিষ্ঠানগুলো পৃথিবীর মধ্যে অন্যতম এবং চীনের পরেই তুরস্কের অবস্থান। এ খাতে আমরা একসঙ্গে কাজ করতে আগ্রহী, যোগ করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, আমরা তুরস্কের সঙ্গে বাণিজ্যসহ বহুপক্ষীয় সম্পর্ক বাড়াতে আগ্রহী। তুরস্কের সঙ্গে আমরা কাজ করতে প্রস্তুত।

এ সময় ড. মোমেন জানিয়েছেন, গত সেপ্টেম্বরে তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের নতুন ভবন উদ্বোধন হয়েছে এবং আজ (বুধবার) ঢাকায় তুরস্কের নতুন দূতাবাস উদ্বোধন করা হবে। বিকালে বাংলাদেশ ও তুরস্কের দুই পররাষ্ট্রমন্ত্রী বারিধারায় নতুন দূতাবাস উদ্বোধন করার কথা রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, সম্প্রীতি রক্ষায় তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, বছরে বাড়বে বিদ্যুৎ বিল সাশ্রয়

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, প্রত্যাহার রাজশাহী বিভাগীয় কমিশনার

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব

আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।