সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় | চ্যানেল খুলনা

বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায়

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আজ জাপানের সঙ্গে আমাদের যে বিদ্যমান সম্পর্ক, এটা এক নতুন উচ্চতায় উঠল।’

তিনি বলেন, ‘এক অভূতপূর্ব যে গণঅভ্যুত্থান হলো, এর পরপর জাপান আমাদের পাশে দাঁড়িয়েছে। আজ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সৌহার্দপূর্ণ একটি মিটিং হলো। জাপান থেকে বাংলাদেশ ১.৬৩ বিলিয়ন ডলার পাচ্ছে। ফলে আমরা যে অর্থনীতিক পুনরুদ্ধারের মধ্যে আছি, তাতে এটি আমাদের সহায়তা করবে।’

শুক্রবার টোকিওতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, আর অন্যান্য অনেক বিষয় নিয়ে আলাপ হয়েছে, জাপান বাংলাদেশের সঙ্গে আরও নিবিড় বন্ধুত্ব করতে চায়। জাপান বাংলাদেশ নৌবাহিনীকে পাঁচটি টহল বোট দিচ্ছে। বৈঠকে ৬টি সমঝোতা স্বারকও সই হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ইলেকট্রিক সাইকেল ফ্যাক্টরি স্থাপনের।

প্রেস সচিব জানান, জাপান বলছে- তারা বাংলাদেশকে সর্বত্র সহায়তা করবে। আমাদের নির্বাচনি কাজেও জাপান সহায়তা করবে। এখানে কিছু কিছু ইস্যু আছে, সেখানে আমরা সহায়তা চেয়েছি। তারা জানিয়েছে যে, তারা আমাদের পাশে থাকবে।’

শফিকুল আলম আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা। তিনি প্রবাসীদের কাছ থেকে অনেক বক্তব্য শুনেছেন। অনেকে তাকে লিখিতভাবেও জানিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

জাতীয় আরও সংবাদ

অপরাধ ও অনুপ্রবেশের সময় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোফায়েল আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক বাজারে কমলেই দেশে কমবে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।