সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বাঁধন, খুবি শাখার দায়িত্ব হস্তান্তর ও রক্তদাতা সংবর্ধনা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বাঁধন, খুবি শাখার দায়িত্ব হস্তান্তর ও রক্তদাতা সংবর্ধনা অনুষ্ঠিত

বাঁধন, খুলনা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্ব হস্তান্তর ও রক্তদাতা সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

বাঁধন, খুলনা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক রাজু রায় ও সংগঠনের উপদেষ্টা মো. আব্দুল্লাহ আল মামুন। সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন মো. ইমরান হোসেন। অনুষ্ঠানে ৫ জনকে রক্তদাতা সংবর্ধনা এবং ১২ জনকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের ২০২৪ সালের জন্য নবগঠিত কমিটির সভাপতি মো. ইমরান হোসেন, সাধারণ সম্পাদক হৃদয় রায় এবং জোনাল প্রতিনিধি সাইফ নেওয়াজসহ কার্যনির্বাহী কমিটির সকলকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সমাজে ন্যায়, নৈতিকতা ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জাহাঙ্গীর আলম

পবিত্র মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগিয়ে ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে কাজ করতে হবে

খালেদা জিয়ার প্রজ্ঞা, সাহস ও আপসহীন নেতৃত্ব জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে

রমযানে দ্রব্যমূল্য সহনশীল ও ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে : আবুল কালাম আজাদ

নানা আয়োজনের মধ্য দিয়ে খুবিসাস’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।